প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত ফরিদপুরে দুটি বাজারে অভিযান চালিয়ে দুই মণ জাটকা জব্দ করেছেন। এ ছাড়া দুই জেলেকে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টা ও ১০টার দিকে শহরের টেপাখোলা বাজার ও হাজী শরীয়তুল্লাহ বাজারে এ অভিযান চালানো হয়। জেলা মৎস্য অফিস ও র্যা ব ফরিদপুর ক্যাম্পের সহায়তায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম মো. আসাদুজ্জামান। জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক জানান, অভিযানকালে টেপাখোলা বাজারে কিছু জাটকাসহ ফরিদপুর সদরের গোলডাঙ্গি এলাকার শেখ সালাম (৫০) ও গোপালপুর এলাকার সুকুমারকে (৬৫) আটক করা হয়। পরে হাজী শরীয়তুল্লাহ বাজারে অভিযান চালিয়ে দুই মণ জাটকা জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি।