জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে দুটি ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে লাইসেন্স না থাকায় উপজেলার বেড়বাড়ি গ্রামের ‘বিপিএস’ ভাটার মালিক পিন্টু মিয়াকে ৫০ হাজার এবং ‘বংশাই’ ইটভাটার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা বলেন, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন না মানায় তাঁদের এ অর্থদণ্ড দেওয়া হয়।