প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আক্তাউর রহমান মুকুলকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মিছিল বের করায় জেলার নির্বাহী হাকিম ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফুল আলম গত শুক্রবার সন্ধ্যায় এই দণ্ডাদেশ দেন। মারুফুল আলম জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬-এর নির্বাচন আচরণবিধির ১১ (২) ধারায় মিছিল বের করা ও স্লোগান দেওয়া নিষেধ থাকলেও শুক্রবার রাতে আক্তাউর রহমানের পক্ষে তা করা হয়। আচরণবিধি লঙ্ঘন করার দায়ে ওই প্রার্থীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। ৩১ মার্চ আলোকদিয়াসহ চুয়াডাঙ্গা সদর উপজেলার চারটি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।