জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়া ১০৩ জন প্রার্থীকে ৫ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার কিশোরগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ তারেক ও অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার আক্তার জামিল প্রার্থীদের বিরুদ্ধে এই অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে কয়েকজন চেয়ারম্যান প্রার্থীও রয়েছেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ৩১ মার্চ উপজেলাটির ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। প্রতিটি ইউনিয়নে বেশির ভাগ প্রার্থী কম-বেশি আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন। এই অবস্থায় গতকাল দুজন ম্যাজিস্ট্রেট সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন ইউনিয়ন ঘুরে অভিযোগের সত্যতা পান। পরে অভিযুক্ত প্রার্থীদের জরিমানা করা হয়।