জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টগার হাওরে অবৈধ মশারি ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরার দায়ে গতকাল বুধবার সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ছয় জেলেকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই জেলেদের কাছ থেকে পাঁচটি মশারি জাল ও ১২টি কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ খালেদুর রহমান।