জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট মহানগরের জালালাবাদ থানা এলাকার টুকেরবাজারে গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতকারী দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে ‘সামাদ ফুড’ নামের প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা এবং ‘রেডি ফুড’ নামের অপর প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৯) বিশেষ দলের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে জরিমানার আদেশ দেন সিলেটের নির্বাহী হাকিম মো. জিয়াউল ইসলাম চৌধুরী। র্যা ব-৯-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এস এ এম ফখরুল ইসলাম খান বলেন, অভিযান শেষে জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।