জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে ট্রাফিক আইন অমান্য করে মোটরসাইকেল ও ট্রাক চালানোর অভিযোগে সাতজন চালককে ১ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হাফিজুর রহমান চালকদের আটক করে এই দণ্ড দেন। কাগজপত্র ছাড়া গাড়ি চালানোর অভিযোগে এ জরিমানা করা হয়। দণ্ডাদেশ পাওয়া ট্রাকচালক নূর মোহাম্মদ ও মঈনুল ইসলামকে ৫০০ টাকা করে এবং মোটরসাইকেলচালক রকিবুল হাসান, ফরিদুল ইসলাম, কামাল পাশা, আবদুর রাজ্জাক নামের চারজনকে ২০০ টাকা করে ও রফিকুল ইসলাম নামের একজনকে ১০০ টাকা জরিমানা করা হয়।