প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়ম না মেনে ইট তৈরি করার দায়ে মানিকগঞ্জে দুটি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা সামিরা এই জরিমানা করেন। পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের জ্যেষ্ঠ রসায়নবিদ আবদুল্লাহ আল মামুন বলেন, সদর উপজেলার জাগীর এলাকার মেসার্স আলিফ ব্রিকস অ্যান্ড কোম্পানি ও সাটুরিয়া উপজেলার দোতরা গ্রামের মেসার্স তমা ব্রিকস নামের দুটি ভাটা আইন লঙ্ঘন করে ইট তৈরি করে আসছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় গতকাল বিকেলে মেসার্স আলিফ ব্রিকসকে ৩০ হাজার টাকা ও মেসার্স তমা ব্রিকসকে ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জরিমানার অর্থ ওই দুটি ভাটার মালিকেরা তাৎক্ষণিক পরিশোধ করেছেন।