প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে ট্রাফিক আইন অমান্য করায় ১০ মোটরসাইকেল চালককে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন উপজেলা ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার সন্ধ্যার দিকে ধুনট উপজেলার ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হাফিজুর রহমান অভিযান চালিয়ে তাঁদের আটক করে এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে শামীম আহম্মেদ, নুরুল ইসলাম, ফরিদ মণ্ডল, শরিফুল ইসলাম, আবদুল মান্নানকে ৫০০ টাকা করে এবং আল মামুন, আল আমিন, বিপুল চন্দ্র বর্মণ, আতাউর রহমান ও নুরুল ইসলামের ২০০ টাকা করে জরিমানা করা হয়। ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম বলেন, ধুনট বাজারের বিভিন্ন রাস্তায় অভিযান চালিয়ে এসব চালককে বৈধ কাগজপত্র না থাকায় জরিমানা করা হয়।