জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গতকাল শনিবার ১১ জন মাদকসেবীকে সাজা ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ আদালত পরিচালনা করেন ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন স্থান থেকে গতকাল গাঁজা ও অন্যান্য মাদক সেবনের দায়ে ১১ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী দুজনকে দুই হাজার টাকা করে জরিমানা ও নয়জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।