জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে চারটি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম ও মো. তৌহিদ বিন হাসান আদালত পরিচালনা করেন। শরিফুল ইসলাম বলেন, দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশের কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় চারটি প্রতিষ্ঠানের ল্যাব টেকনিশিয়ান ও যথাযথ কাগজপত্র না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সততা, হলি ল্যাব, গোল্ডেন ও কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।