জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গোসাইবাড়ি ইউনিয়নের বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী হারুনর রশিদকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, শনিবার রাত ১০টার দিকে হারুনর রশিদ আচরণবিধি ভেঙে মাইকিংসহ শোভাযাত্রা বের করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মাইক আটক করে তাঁকে দুই হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান।