জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির কারণে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রাস্তার মাথা এলাকার মেহমান হোটেল ও আল মদিনা হোটেলকে মোট আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে এ অভিযান চালান সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ। তিনি বলেন, ভেজাল খাদ্য ও অপরিচ্ছন্ন জায়গায় খাবার তৈরি ও পরিবেশনের কারণে দুটি হোটেলকে জরিমানা করা হয়েছে।