প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১০ মোটরসাইকেল চালককে এক হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ফিরুজুল ইসলাম এ জরিমানা করেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১৯ ফেব্রুয়ারি (আজ) ধুনট উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে ৩২ ঘণ্টা আগে থেকে উপজেলা প্রশাসন নির্বাচনী এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়। সেই নির্দেশনা অমান্য করায় চালকদের এই জরিমানা করা হয়। ধুনট (বগুড়া) প্রতিনিধি।