জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাঁজা সেবনের দায়ে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় মমিনুল ইসলাম ওরফে বেনু (৩৮) নামের এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ নাজমুল হক তাঁকে জরিমানা করেন। ধরমপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, উপজেলা সদরের উকিলপাড়া মোড়ে গতকাল সকাল ১০টার দিকে উপজেলার দুগনই গ্রামের মমিনুল ইসলাম গাঁজা সেবন করে লোকজনদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। দুপুর ১২টার দিকে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।