জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গফরগাঁও রেলওয়ে স্টেশনে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, টিকিট কালোবাজারি ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে ১০ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল সকালে অগ্নিবীণা ও যমুনা এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের দায়ে আটজন যাত্রীকে ১০০ টাকা করে জরিমানা করেন গফরগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামসুল আরেফিন। এ সময় টিকিট কালোবাজারি ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে আরও দুই ব্যক্তিতে ৫০০ টাকা করে জরিমানা করেন তিনি। গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ শংকর কুন্ডু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেন।