প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকা প্রতীকের প্রার্থীর এজেন্টকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার সন্ধ্যায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জামান। তিনি বলেন, নৌকা প্রতীকের প্রার্থী আহমদ আলী মাস্টারের নির্বাচনী ক্যাম্পে টেলিভিশন দেখানো হচ্ছিল। এ কারণে নির্বাচনী আচরণবিধি আইনের ১২ (৩) ধারা অনুযায়ী প্রার্থীর এজেন্ট আবুল ফজলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।