জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন ছাড়া আমদানি করা ওষুধ পুনঃ মোড়কীকরণের অভিযোগে গতকাল বৃহস্পতিবার হাতিরপুলে জুপিটর হেলথ কেয়ার নামের ওষুধ আমদানিকারক একটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ও বিএসটিআইয়ের কর্মকর্তারা অংশ নেন। প্রতিষ্ঠানটির ঔষধ প্রশাসনের কোনো অনুমোদন নেই। ভ্রাম্যমাণ আদালত ৬৫ লাখ টাকা মূল্যের এক লাখ ৭৬ হাজার ট্যাবলেট জব্দ করেন। এর দায়ে প্রতিষ্ঠানের মালিক সুকুমার ও ব্যবস্থাপক শিউলি বিশ্বাসকে জরিমানা করেন।