প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাবারের অনুপযোগী রং মিশিয়ে আইসক্রিম তৈরির অপরাধে চট্টগ্রামের লোহাগাড়া সদর এলাকার দুটি কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া খাদ্যপণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে একটি বেকারিকে। গতকাল বুধবার লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. ফিজনূর রহমান এই অভিযান চালান। তিনি বলেন, দুটি কারখানাতেই তৈরি করা আইসক্রিমে আসবাবে রং মেশানো হচ্ছিল। এ ছাড়া আমিরাবাদ ইউনিয়নের পুষ্পিতা বেকারিকে অনিয়মের কারণে তিন হাজার টাকা জরিমানা করা হয়।