প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলায় আয়োডিনবিহীন লবণ বিক্রির অভিযোগে হাসান আলী (৩৫) নামের এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে ওই আদালত পরিচালনা করেন ইউএনও জিলুফা সুলতানা। তারাগঞ্জ থানার ওসি আবদুল লতিফ মিয়া বলেন, দীর্ঘদিন ধরে তারাগঞ্জ বাজারে আয়োডিনবিহীন লবণ বিক্রি করছিলেন এক শ্রেণির ব্যবসায়ী। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সকাল ১০টায় আদালতের বিচারক ইউএনও জিলুফা সুলতানা ওই বাজারে অভিযান চালায়। এ সময় আয়োডিনবিহীন লবণ বিক্রির অভিযোগে ওই ব্যক্তিকে আটক করে এক হাজার টাকা জরিমানা করা হয়।