জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রির অপরাধে উল্লাপাড়া পৌর শহরের দুটি ওষুধের দোকানকে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় দুই দোকান থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ উদ্ধার করে বিনষ্ট করা হয়। উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কউসিক আহমেদ বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকরাম আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পৌর শহরের এ বি ম্যানশন মার্কেটের দোতলায় রিয়াদ ড্রাগ হাউস ও বিএন মার্কেটের সাহা ঔষধালয়ে অভিযান চালান। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও লাইসেন্স না থাকায় রিয়াদ ড্রাগ হাউসের মালিক রাশেদুল হাসানকে এক লাখ এবং সাহা ঔষধালয়ের মালিক আশুতোষ সাহাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।