জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল খুলনা নগরের সোনাডাঙ্গা ও খালিশপুর এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে। অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি, চানাচুর ও বেকারির পণ্যসামগ্রী উৎপাদন করায় মিষ্টিমহল কারখানাকে ২০ হাজার টাকা, সুগন্ধা বেকারিকে ২০ হাজার টাকা ও তপন চানাচুরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।