প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আচরণবিধি লঙ্ঘন করায় কুমিল্লার তিতাস উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের চারজন চেয়ারম্যান পদপ্রার্থী ও তিনটি ইউপির ২৩ জন সদস্য পদপ্রার্থীকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনি ও রোববার এই আদালত পরিচালনা করেন তিতাসের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম। আদালত কলাকান্দি ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুল্লাহ বাহার, দলটির বিদ্রোহী প্রার্থী ইব্রাহিম, ভিটিকান্দি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. আবুল হোসেন মোল্লা ও বিদ্রোহী প্রার্থী মো. জাকির হোসেন মুন্সীকে এক হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা হওয়া বাকি ২৩ জন কলাকান্দি, ভিটিকান্দি ও বলরামপুর ইউপির সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য পদপ্রার্থী। তাঁদের মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।