প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে পরিবেশ দূষণের দায়ে দুটি ইটভাটাকে সাত লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অধিদপ্তরের সদর দপ্তরে প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিদের তলব করে শুনানি শেষে ওই অর্থ জরিমানা করা হয়। পলাশ উপজেলার কাজিরচর এলাকার ‘মেসার্স বি বি এফ’কে চার লাখ টাকা এবং একই এলাকার মেসার্স একতা ব্রিকসকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের অনুমতিপত্র এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়াই সনাতন পদ্ধতিতে ওই ইটভাটা দুটিতে ইট তৈরি করায় এ জরিমানা করা হয়।
নরসিংদী প্রতিনিধি