জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকায় গতকাল রোববার রাজশাহী সিটি করপোরেশন অভিযান চালিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে ব্রিজ হাসপাতাল, প্রাইম ডায়াগনস্টিক সেন্টার, হলিক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার, মুন ডায়াগনস্টিক সেন্টার ও মেডিসিন ডায়াগনস্টিক সেন্টার। সিটি করপোরেশনের নিবন্ধন ব্যতীত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার অভিযোগে এই পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাঁচটি মামলা করে ১৫ হাজার টাকা জরিমানা এবং মূল্য-সেবা তালিকা না থাকা ও নার্স-ডাক্তার না থাকায় তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।