জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরের সোনামুখী এলাকায় তুলসীগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি তোলায় বাবু হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি পৌর শহরের শান্ত মানিকপাড়া মহল্লার ইসাহাক আলীর ছেলে। আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গত সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের হাকিম ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ এই দণ্ড দেন। ইউএনও ঘটনাস্থল থেকে দুটি ট্রাক্টর জব্দ করেন। আক্কেলপুর থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, দণ্ড পাওয়া বাবুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।