জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর বাজারে পচা ও বাসি খাবার বিক্রির দায়ে হোটেল ব্যবসায়ী এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে দুই দোকানদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে বেলকুচির ইউএনও মোহাম্মদ সাইফুল হাসান থানা-পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন। এ সময় খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে ফজলুল হকের খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি খাবার বিক্রির অভিযোগে পাঁচ হাজার এবং তারেক মাহমুদের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।