জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ছয় দোকানে খাদ্যে ভেজালবিরোধী অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, গতকাল রোববার সকালে জিনজিরা বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত জিনজিরা বাজার বাসরোড এলাকায় অভিযান চালিয়ে শান্তা কনফেকশনারিকে ২০ হাজার, মাসুম বেকারিকে ৫ হাজার, আল মদিনা হোটেলকে ৫ হাজার, বারেক স্টোরকে ৫ হাজার, শাহীন স্টোরকে ৫ হাজার ও ভাই ভাই মিজান স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেন। অঞ্জন কুমার সরকার বলেন, খাদ্যের মূল্য তালিকা না থাকা, খাদ্যের মেয়াদ না থাকা, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনহীন পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে এসব জরিমানা করা হয়।