জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের বনানী ও তেজগাঁও এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও পণ্যের মোড়কে খাবারের মেয়াদের তারিখ লেখা না থাকায় ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। বিবরণীতে বলা হয়, গতকাল অভিযান চালিয়ে বনানী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে হ্যানডি নামক খাবারের দোকানকে ১৫ হাজার টাকা ও পণ্যের মোড়কে মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা না থাকায় নিউ বনানী স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তেজগাঁও এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খ্যাদ্যপণ্য তৈির ও পণ্যের মোড়কে মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা না থাকায় চারটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে।