জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদনকারী দুটি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার ফতুল্লায় অভিযান চালিয়ে কারখানাগুলোকে জরিমানা করেন আদালত।
গতকাল সকালে আদালত ফতুল্লার কাশিপুরে অবস্থিত আরএম প্লাস্টিক ও রাকিব প্লাস্টিক নামে দুটি কারখানায় নিষিদ্ধ পলিথিন ব্যাগ মজুত করা অবস্থায় দেখতে পান।