প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্ণফুলী নদীতে চট্টগ্রাম বন্দরের জলসীমায় অভিযান চালিয়ে নয়টি লাইটার জাহাজের ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন এ অভিযান পরিচালনা করেন। বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা তৈরি, নিরাপত্তা সরঞ্জাম না রাখা এবং সমুদ্র অতিক্রমণের অনুমতি না থাকায় নয়টি জাহাজের মাস্টারদের এ জরিমানা করা হয়।