প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গুলশান, বনানী ও মহাখালী এলাকার ১০টি প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করেছেন। ডিএনসিসির অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মু নুরুজ্জামান শরীফের নেতৃত্বে গতকাল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানকালে সিটি করপোরেশন আইন ২০০৯ এবং ভোক্তা অধিকার আইন ২০০৯-এর আওতায় ১০টি দোকানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এ ছাড়া বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং খাদ্যদ্রব্যে ভেজাল ও ফরমালিন শনাক্তকরণের লক্ষ্যে ডিএনসিসির কেন্দ্রীয় বাজার মনিটরিং কমিটি মোহাম্মদপুর কৃষিবাজার, সেনপাড়া পর্বতা ও মিরপুর-১৪ নম্বর এলাকা পরিদর্শন করে।