জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেলে ইফতারি তৈরি এবং বিক্রির অপরাধে চট্টগ্রাম নগরের তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার নগরের নিউমার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে শাহজালাল হোটেলকে ২৫ হাজার টাকা, ক্যাফে জামানকে ২০ হাজার টাকা এবং শাহেন শাহ মদিনা হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।