জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া ও রাজাপুর বাজারে গতকাল বুধবার আয়োডিনবিহীন লবণ বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। ইউএনও ও নির্বাহী হাকিম রুহুল আমিন এই অভিযানের নেতৃত্ব দেন। আয়োডিনবিহীন লবণ বিক্রির অভিযোগে নির্বাহী হাকিম বনপাড়া বাজারের ব্যবসায়ী কোরবান আলী, ফিরোজ আলী ও বিশ্বজিৎ সাহাকে এবং রাজাপুর বাজারের সুমন আলীকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। দণ্ডিত ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করে ভবিষ্যতে আর এ ধরনের কাজ না করার জন্য মুচলেকা দেন। নির্বাহী হাকিম রুহুল আমিন বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।