জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা ঘোষণা দিয়ে চীন থেকে জিপি শিট আমদানি করায় একটি প্রতিষ্ঠানকে আট লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম বন্দরের ১ নম্বর গেট থেকে এসব জিপি শিট আটক করা হয়। জরিমানা করা প্রতিষ্ঠানটি হলো জে এন জেড স্টিল কোম্পানি। তারা দ্বিতীয় শ্রেণির শিটের ঘোষণা দিয়ে প্রাইম কোয়ালিটি (প্রথম শ্রেণির) ৪৮৩ টন শিট আমদানি করে খালাস করছিল। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক শামীমুর রহমান বলেন, দ্বিতীয় শ্রেণির শিটের বাজারমূল্য টনপ্রতি ৪৭০ ডলার। প্রথম শ্রেণির শিটের দাম টনপ্রতি ৭০০ ডলার। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটি প্রায় ২৪ লাখ টাকা শুল্ক ফাঁকি দিচ্ছিল। বিষয়টি ধরা পড়ার পর তাদের আট লাখ টাকা জরিমানা করা হয়েছে।