জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসি মাছ ও মাংস সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষণের দায়ে চট্টগ্রাম নগরের দুটি খাবারের দোকানকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে নগরের অলংকার এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহী। চট্টগ্রাম সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অলংকার এলাকার কুটুমবাড়ি রেস্তোরাঁকে এক লাখ টাকা এবং আম্মান ফুডসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।