প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারীতে দোকানে নিষিদ্ধ পানীয় বিক্রি করার অপরাধে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত সাতৈর বাজারের রনি স্টোরের মালিক সাতৈর গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামকে (২৪) দোকানে নিষিদ্ধ পানীয় বিক্রি করার অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ফরিদপুর জেলা কারাগারে পাঠান। অপরদিকে বোয়ালমারী পৌরসভার লোকনাথ মহল্লার বাসিন্দা আবুল খায়ের (৩৫) ও মো. জাকারিয়াকে (৩০) দুধে পানি মিশিয়ে বিক্রি করার দায়ে এক হাজার টাকা করে জরিমানা করেন। গতকাল সোমবার বিকেলে উপজেলার সাতৈর বাজার ও বোয়ালমারী পৌর এলাকায় এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও ইউএনও মু. খায়রুজ্জামান।