জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীতে জ্বালানি তেল ছড়িয়ে পড়ার ঘটনায় গতকাল ‘এমটি আরজু’ নামের একটি ট্যাংকারের মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার তেল পরিবহনকারী দুটি ট্যাংকারের সংঘর্ষে এই ট্যাংকার থেকে জ্বালানি তেল নদীতে পড়েছিল। গতকাল দুপুরে বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শনিবার রাতে কর্ণফুলী নদীর ডাঙার চর এলাকায় দুটি ট্যাংকারের মধ্যে সংঘর্ষ হয়। এতে ‘এমটি আরজু’ নামের ট্যাংকারটির ডান পাশে ছিদ্র হয়। এই ছিদ্র দিয়ে কর্ণফুলী নদীতে ট্যাংকারটি থেকে ডিজেল পড়তে থাকে। কোস্টগার্ড জানায়, খবর পেয়ে শনিবার রাতেই কোস্টগার্ড সদস্যরা ‘এমটি আরজু’ থেকে ৬০ হাজার লিটার ডিজেল অন্য একটি ট্যাংকারে দ্রুত স্থানান্তর করে নেয়।