জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর চ্যানেলে গতকাল শনিবার অভিযান চালিয়ে আটটি লাইটার জাহাজের মাস্টারকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নিরাপত্তা সরঞ্জাম না রাখা, বড় জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা তৈরি, অতিরিক্ত পণ্য বোঝাইসহ নানা অপরাধে এই জরিমানা করা হয়। বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভিন অভিযান পরিচালনা করেন। বন্দর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আটটি জাহাজের মধ্যে রয়েছে এমভি হাজী আবুল কাশেম-১, এমভি মনোয়ারা-২, এমভি কফিল উদ্দিন-১, এমভি সাইফুর রহমান, এমভি রাফিদ-১, এমভি বাপ্পি নেয়াজ, এমভি বাবু সৈকত, এমভি নিউ কুতুবিয়া-৩।