প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দর চ্যানেলে গতকাল বুধবার অভিযান চালিয়ে ছয়টি লাইটার জাহাজের মাস্টারকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নিরাপত্তা সরঞ্জাম না রাখা, বড় জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা তৈরি, অতিরিক্ত পণ্য বোঝাইসহ নানা অপরাধে এই জরিমানা করা হয়। বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভিন অভিযান পরিচালনা করেন। বন্দর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাজ ছয়টি হলো এমভি মাস্টার ইমন-১, এমভি রয়েল ক্রাউন, এমভি সামুদা-৮, এমভি মাদার ল্যান্ড, এমটি এনএসএল-১ ও ওটি করিম-৭। এ ছাড়া চট্টগ্রাম বন্দরের কাজে প্রতিবন্ধকতা তৈরির অপরাধে ইউসুফ নবী নামের এক ট্রাকচালককে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম