জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকস্বল্পতাসহ নানা অনিয়মের অভিযোগে নাটোরে জনসেবা হাসপাতালের মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে র্যা ব-৫-এর একটি দল শহরের মাদ্রাসা মোড়ে অবস্থিত হাসপাতালটিতে অভিযান চালায়। নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, হাসপাতালটিতে চিকিৎসক-সংকটসহ অস্ত্রোপচার কক্ষে একই সিরিঞ্জ ও যন্ত্রপাতি একাধিকবার ব্যবহার করার অনিয়ম দেখতে পান। পরে হাসপাতালটির মালিক চিকিৎসক আমিরুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করে দুই লাখ টাকা জরিমানা করা হয়।