জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দুর্গন্ধযুক্ত ভাত দেওয়ায় ঠিকাদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তখন রোগীরা অভিযোগ করেন, তাঁদের দেওয়া ভাতে দুর্গন্ধ বের হচ্ছে। তিনি সরেজমিনে এর সত্যতা পান এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে খাদ্য সরবরাহকারী ঠিকাদার আহম্মদ আলীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।