প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির রাজাপুর উপজেলায় তিন মাদকসেবীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে ইউএনও এ বি এম সাদিকুর রহমান এ জরিমানা করেন। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কাঠিপাড়া গ্রাম থেকে একই গ্রামের তরিকুল ইসলাম, পিরোজপুরের কাউখালী উপজেলার জয়কুল গ্রামের আলাউদ্দিন সরদার ও একই উপজেলার আয়রন গ্রামের উজ্জ্বল খানকে দুই পুরিয়া গাঁজাসহ আটক করে পুলিশ। পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন।