জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও নিবন্ধন না থাকা, কাঠ পোড়ানো এবং জনবসতি এলাকায় স্থাপনের অভিযোগে দুটি ইটভাটাকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তারাকান্দা বাজারের দুটি ইটভাটাকে এ জরিমানা করা হয়। ইটভাটা দুটি হলো শাহজাহান মিয়ার হাসান ব্রিকস এবং সাজ্জাদ হোসেনের সমতা ব্রিকস। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর। ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি।