জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানকে গতকাল ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে রিকাবীবাজারের আনোয়ারা রেস্তোরাঁকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে ২০ হাজার টাকা, শাহজালাল পেট্রলপাম্পের যন্ত্রে বিএসটিআইর সিল না থাকায় ৫০০ টাকা, মূল্যতালিকা না থাকায় জহুর স্টোরকে ৫ হাজার টাকা, ট্রেড লাইসেন্স না থাকায় সিলেট মেট্রোপলিটন ক্লিনিককে ৫ হাজার টাকা ও ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকায় তিনটি দোকানকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নুরুল হুদা, ইয়াসমিন আক্তার, রাখি আহমেদ ও আফসানা বেগমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।