জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় একটি ফার্মেসিকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে র্যা ব-১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ এ জরিমানা করেন। র্যা ব-১ সূত্র জানায়, র্যা ব-১-এর ডিএডি মো. শাহজাহানের নেতৃত্বে বোর্ডবাজারের সামাদ সুপার মার্কেটে অবস্থিত তাছিব ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমোদনহীন ওষুধ মজুত ও বিক্রয় এবং ড্রাগ লাইসেন্স না থাকায় ফার্মেসির মালিককে চার লাখ টাকা জরিমানা করা হয়।