জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশনের অভিযোগে বরিশাল নগরের একটি বেকারি ও দুটি চায়নিজ রেস্তোরাঁকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেছা আফরোজের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়। আদালতের বেঞ্চ সহকারী এনামুল হক বলেন, বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে সাগরদী এলাকার আকন বেকারিকে ১৭ হাজার, চৌমাথা এলাকার চাংপাই রেস্তোরাঁকে পাঁচ হাজার এবং টিএসসি চায়নিজ রেস্তোরাঁকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি চায়নিজ রেস্তোরাঁ দুটির দুটি ছোট কক্ষ ভেঙে দেওয়া হয়েছে।