জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে অশ্লীল ভিডিও সংরক্ষণের অপরাধে অনন বর্মণ (৩০) নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা অভিযান চালিয়ে এ জরিমানা করেন। জানা গেছে, শহরের বিভিন্ন দোকানে সিনেমা ও গেমসের সিডি বিক্রির পাশাপাশি অশ্লীল ভিসিডি বিক্রি করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন অ্যান্ড্রয়েড মুঠোফোনে ভরার জন্য কম্পিউটারের হার্ডডিস্কে সংরক্ষণ করা হচ্ছে অশ্লীল ভিডিও। এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে অনন বর্মণের দোকানে অভিযান চালানো হয়।