জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নকল সার ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে গতকাল রোববার বগুড়ার ধুনট উপজেলায় তিন ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ ইব্রাহীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কালারপাড়া ইউনিয়নের কান্তনগর বাজারে অভিযান চালিয়ে কান্তনগর নয়াপাড়া গ্রামের জহুরুল ইসলাম (৫০) গোলাম রব্বানী (৪৮) ও আবুল কাসেম (৫৯) নামের তিন ব্যবসায়ীকে আটক করা হয়। জরিমানার টাকা পরিশোধের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।