জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গতকাল বুধবার দুপুরে দুই কলেজশিক্ষার্থীসহ তিনজনকে ৫০০ টাকা করে জরিমানা করেছেন ইউএনও পঙ্কজ ঘোষের ভ্রাম্যমাণ আদালত। এই তিনজন হলেন উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ছাত্তার মেম্বারপাড়ার বাসিন্দা গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র উজ্জ্বল শেখ (১৮), একই ইউনিয়নের শাহাদত মেম্বারপাড়ার বাসিন্দা ওই কলেজের এইচএসসি পরীক্ষার্থী লাভলু শেখ (২০) এবং লঞ্চঘাট এলাকার আরিফ মণ্ডল (২২)। গোয়ালন্দ ঘাট থানার এসআই জাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ঘাটে নদী পারাপারের জন্য অপেক্ষমাণ গাড়ি থেকে অতিরিক্ত টাকা নিয়ে ফেরিতে তুলে দেওয়ার অভিযোগে তাঁদের আটক করা হয়।